Knowledge is Power 😎

নতুন চেহারায় টলিউডের হার্টথ্রব বনি কৌশানী

কোন মন্তব্য নেই
নতুন চেহারায় টলিউডের হার্টথ্রব বনি কৌশানী

সাল টা তখন ২০১৫ যখন টলিউডের এক নতুন মুখ বড়ো পর্দায় সবার সামনে এলো তখন ধীরে ধীরে সেই মুখ সবার ড্রিম গার্ল হয়ে উঠলো । সে আর কেউই না আমাদের সকলের প্রিয় কৌশানী। তারপর কেটে গিয়েছে কয়েকটা বছর। তার সাথে তখনকার সেই কো স্টার হয়ে গেলো কৌশানীর মনের মানুষ। ধীরে ধীরে অন স্ক্রিন  থেকে রিয়াল লাইফে বেড়েছে তাদের সম্পর্কের গভীরতা । তার পরেই হিরো বনি সবার সামনে স্বীকার করেছে তার মনের কথা । টলিউডের এই কাপলকে সবাই ভালোবাসে। তবে এত দিন বনিকে দেখা গিয়েছে কৌশানীর সাথে রোমান্স করতে। কিন্তু এই প্রথমবার কৌশানীর সামনে বন্দুক হাতে নিয়ে দাঁড়াবে বনি। শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ এটাই আপনি দেখবেন বনি কৌশানীর আপকামিং মুভি জানবাজ এ। এই ছবির ডিরেক্টশন দিচ্ছেন স্বয়ং বনির বাবা অনুপ সেনগুপ্ত । ছবির শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। ছবিতে কৌশানীকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। আর বনির চরিত্র একজন গ্যাংস্টার। তারপর কি হবে? কে জিতবে? কে হারবে? কে কার প্রেমে পড়বে নাকি দুজন দুজনের সাথে লড়বে? তা জানতে অবশ্যই আমাদের এই ছবির রিলিজের দিকে তাকিয়ে থাকতে হবে। 

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

আমেরিকা কি একটি দেশ? নাকি একটি মহাদেশ? বিস্তারিত জানুন

আমেরিকা: দেশ, মহাদেশ নাকি উভয়ই? ভূমিকা আমেরিকা দেশ না মহাদেশ?—এই প্রশ্নটি ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া ভূগোল-সম্পর্কিত প্রশ্নগুলোর এ...